Lyrics Timed, click a line to jump
দোকানের তাকে তাকে সাজানো পণ্য
বিকৃতির সংস্কৃতিতে ধন্য
নিষ্কৃতির রাস্তা আজ মহাশূন্য
শালীন মুখোশগুলো ছিন্নভিন্ন
তেত্রিশ কোটি দেবদেবীর এ দেশে
মা নামে ডেকে পুজো চলে অক্লেশে
সেই মায়ের যোনিতে ধাতব দণ্ড ঠুসে
উড়ছে বিজয় পতাকা পৌরুষের
ও মা, কোরো না ক্ষমা
এই তোমার অভাগা ছেলেকে
মানব জনম কালিমাখা, নয় ভোলবার
পাপের এ জ্বালাকে
গা ঘিনঘিন করে ওঠে না ভাবলে?
কী ভাবে খাচ্ছে ওরা খুবলে খাবলে
আর তুমি ধোয়া তুলসী পাতার আড়ালে
হা হা
কজন কে ভেবে ফ্যান্টাসি নাড়ালে? (নাড়ালে, নাড়ালে)
ভাবছো বড় বোকা এল জ্ঞান দিতে আজ
আর তলে তলে গুছিয়ে নেবে নিজ কাজ
কি করবো গানটুকুই আমার আওয়াজ
গুমরে সিটকে থাকে ভিতু যুদ্ধ বাজ, ভেতরে
ও মা, কোরো না ক্ষমা
এই তোমার অভাগা ছেলেকে
মানব জনম কালিমাখা, নয় ভোলবার
পাপের এ জ্বালাকে
ও মা, কোরো না ক্ষমা
এই তোমার অভাগা ছেলেকে
মানব জনম কালিমাখা, নয় ভোলবার
পাপের এ জ্বালাকে