Lyrics
সে বলা সহজ
কতটা বাসো ভালো
তা বলা সহজ
কতটা ভাবো আমায়
বছর পাঁচ পরেও কি
পারবো এ প্রশ্ন করতে?
এ বড় সহজ
সত্তার আত্মহরণ
এ যেন সহজ
বাক নিদ্রায় ভ্রমণ
বছর পাঁচ পরেও তবে
বুঝবে কি আমি যা ভাবছি?
তোমার এ বাকহীনতায়
নিজেকে আমি জেনেছি ভুল
বৃষ্টি বন্দি করে রেখে
হারিয়েছি কাব্যের কূল
এ তবে খুব সহজ
আমাকে বেঁধে রাখা তোমার এ আয়োজনে
সে খুবই সহজ
আমাকে আগলে রাখা তোমার এ কল্পনায়
বছর পরেও
খুঁজবে কি সে উত্তরগুলো?
তোমার এ বাকহীনতায়
নিজেকে আমি জেনেছি ভুল
বৃষ্টি বন্দি করে রেখে
হারিয়েছি কাব্যের কূল
যত যাই হোক না তবে ভুল
বিধাতার কাছে আর্তনাদ আমার
কেনই বা ধরবে সে আমার হাত
তোমার এ বাকহীনতায়
নিজেকে আমি জেনেছি ভুল
বৃষ্টি বন্দি করে রেখে
হারিয়েছি কাব্যের কূল