MyLyricsFinder

Shlock

Black

00:26.47 “সে স্বপ্নটা মুছে দিলে কেউ মুখোশ পরবে না”

Lyrics Timed, click a line to jump

আমাদের যেখানে যেতে ইচ্ছে করে
সে স্বপ্নটা মুছে দিলে কেউ মুখোশ পরবে না
নিজের ছায়ার বাইরে যাওয়া যায় না
এটা মেনে নিলে নির্ঘুম রাত কাটবে না
কার জলে ভাসাতে গেলে ফুল
কার চোখে হয়েছ নিঃস্ব
কেন স্বীকার করো দুঃখ সব চেতনার মূল
তোমার canvas-এর ওই নীল আর সাদা
অস্তিত্বে বিঁধে থাকে বিপর্যস্ত স্মৃতি
এসবই পেয়ে যাবে অন্য দিনের কেউ
তবুও আজ রাতে যেতে চাও জ্যোৎস্নার বনে
কার জলে ভাসাতে গেলে ফুল
কার চোখে হয়েছ নিঃস্ব
কেন স্বীকার করো দুঃখ সব চেতনার মূল