Lyrics
দুনিয়ার মানুষ যুদ্ধ বন্ধ করো
দুনিয়ার মানুষ যুদ্ধ বন্ধ করো
আর কত মৃত্যুর উৎসব চলবে
আর কত শহর নগর জ্বলবে
আর কত কাঁদবে নির্বাক বিশ্ব
আর কত দেখতে হবে ধ্বংস
দুনিয়ার মানুষ যুদ্ধ বন্ধ করো
দুনিয়ার মানুষ যুদ্ধ বন্ধ করো
৫২ আর ৭১ দিয়ে গেছে বহু লাশ
আজও সাক্ষী মহাকাল সাক্ষী ইতিহাস
হিরোশিমা নাগাসাকি উড়ে গেছে এই উচ্ছ্বাস
মনে আসলেই ভেঙ্গে যায় পাঁজরের বামপাশ
তিতুমীরের বাঁশের কেল্লা ভেঙ্গে হায়নারা
পলাশীর প্রান্তরে ঝড়ালো রক্তধারা
সেই থেকে রক্তে ভেসেছে প্রতিবাদের অনল
শান্তির খোঁজে আমরা হলাম মুক্তির পাগল
দুনিয়ার মানুষ যুদ্ধ বন্ধ করো
দুনিয়ার মানুষ যুদ্ধ বন্ধ করো
যুদ্ধ মানে অজ্ঞাত লাশ
বুলেট বিদ্ধ ভাইয়ের বুক
কুমারী বোনের সম্ভ্রমহানি
মানচিত্রে মলিন মুখ
যুদ্ধ মানে অনেক প্রাণ
তবুও দু'চোখ অশ্রুহীন
খুনো খুনির এ মুক্ত মঞ্চ
অনেক ত্যাগের অনেক ঋণ
কি ক্ষতি বলো বিভেদ ভুলে
আমরা যদি বদলে যাই
একসাথে গাই আমরা সবাই
যুদ্ধ নয় শান্তি চাই
কি ক্ষতি বলো বিভেদ ভুলে
আমরা যদি বদলে যাই
একসাথে গাই আমরা সবাই
যুদ্ধ নয় শান্তি চাই
কি ক্ষতি বলো বিভেদ ভুলে
আমরা যদি বদলে যাই
একসাথে গাই আমরা সবাই
যুদ্ধ নয় শান্তি চাই
Can't get it out of your head? Play “Juddho” yourself.