MyLyricsFinder

Ural Mon

Nancy

00:37.68 “দেখি সাদা মেঘগুলো উড়ে যায়”

Lyrics Timed, click a line to jump

আকাশেতে তুলো তুলো
দেখি সাদা মেঘগুলো উড়ে যায়
ও... বাতাসেতে সুরে সুরে
দেখি পাখি গান গেয়ে ঘুরে যায়
ফুলে এতো রং
দেখে দেখে মন আজ
ভাবনাতে হয় বিভোর
একাকী... উদাসী হৃদয়
কি জানি কি হয় গভীরে
নিজেকে... করি যে রঙ্গিন
ভালোবাসারই আবিরে
আকাশেতে তুলো তুলো
দেখি সাদা মেঘগুলো উড়ে যায়
ও... বাতাসেতে সুরে সুরে
দেখি পাখি গান গেয়ে ঘুরে যায়
উড়ে উড়ে ফুলে ফুলে
বসে প্রজাপতি
দেখে যে কি ভালো লাগে
মনে মনে অনুভবে কি যে অনুভূতি
বুঝিনি আমি তো আগে
ডানা মেলে মন ওড়ে সারাক্ষণ
ভালোবাসা সঙ্গোপনে
মন ছুঁয়ে যায়
আবেগী প্রহর
একাকী... উদাসী হৃদয়
কি জানি কি হয় গভীরে
নিজেকে... করি যে রঙ্গিন
ভালোবাসারই আবিরে
আকাশেতে তুলো তুলো
দেখি সাদা মেঘগুলো উড়ে যায়
ও... বাতাসেতে সুরে সুরে
দেখি পাখি গান গেয়ে ঘুরে যায়
নদী ছোটে সাগরেতে
মিশে মোহনাতে
চেয়ে চেয়ে আমি দেখি
ছোট ছোট কত আশা মনে বাসা বাধেঁ
বুঝিনা হলো যে একি
জানেনা তো কেউ কাছে আসে ঢেউ
বালুচরে নামটি লেখা সব ধুয়ে যায়
জলেরই আদর
একাকী... উদাসী হৃদয়
কি জানি কি হয় গভীরে
নিজেকে... করি যে রঙ্গিন
ভালোবাসারই আবিরে
আকাশেতে তুলো তুলো
দেখি সাদা মেঘগুলো উড়ে যায়
ও... বাতাসেতে সুরে সুরে
দেখি পাখি গান গেয়ে ঘুরে যায়

Can't get it out of your head? Play “Ural Mon” yourself.